ঊষার আলো ডেস্ক : খুলনা ওয়াসা কর্তৃক খুলনা মহানগরীর পানির সংকট সমাধানের দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগর কমিটির উদ্যোগে এক সভা শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।
মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, প্লাবন পাল বাঁধন, রামপ্রসাদ রায়, উজ্জ্বল বিশ্বাস, হরষিৎ মণ্ডল, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, মোঃ ফেরদৌস সানা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ওয়াসা একদিকে সেবার নামে উচ্চহারে পানির বিল নিচ্ছে, সরবরাহের ক্ষেত্রে কখনও কখনও দিনের পর দিন পানি পাওয়া যায় না। মাঝে মাঝে যা পাওয়া যায় তা লবণাক্ত, ময়লা, দুর্গন্ধযুক্ত। ব্যবহারের একেবারেই অনুপযোগী। নেতৃবৃন্দ এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।
(ঊষার আলো-এমএনএস)
