খবর বিজ্ঞপ্তি : খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন এবং জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ নির্বাচিত হওয়ায় বাংলাদেশ যুব মৈত্রী খুলনা জেলা শাখা’র পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিদাতারা হলেন সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা, সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, সহ-সভাপতি নারায়ণ সাহা, অজয় কুমার দে, প্রভাষক গৌতম কুমার কুণ্ডু, প্রভাষক জাহাঙ্গীর আলম, কমলেশ মল্লিক, সহ-সাধারণ সম্পাদক মীর মানিক, মঈন উদ্দিন ময়না, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন বাবু, প্রচার ও প্রচারনা সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরূপ নাগ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মফিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় মনি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল রাকিব উজ্জ্বল, ক্রীড়া সম্পাদক প্রভাষক বিল্লাল শেখ, অর্থ সম্পাদক কৃষ্ণ পদ ঘোষ, দপ্তর সম্পাদক শম্ভু প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামীদিনের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম গড়ের তোলার ক্ষেত্রে আন্তরিকতার সাথে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
