ঊষার আলো ডেস্ক : শনিবার (২৮ মে) সকালে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনের এক বিজ্ঞপ্তিতে নিম্মোক্ত কর্মসূচি ঘোষণা করেছেন।
কর্মসূচির মধ্য রয়েছে ৩০ মে সোমবার সন্ধ্যা ০৭ টায় খুলনা মহানগর যুবলীগ এর কার্যনির্বাহী কমিটির সভা, ০১ জুন বুধবার বিকাল চারটায় দলীয় কার্যালয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনাসহ সারা দেশে বিএনপি ও তাদের সন্ত্রাসী সংগঠন ছাত্রদল ও যুবদলের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। ৩ জুন শুক্রবার বিকাল চারটায় ২৮ নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভা। সন্ধ্যা সাতটায় ২৯ নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভা।
০৪ জুন শনিবার বিকাল চার টায় ২৭নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভা। সন্ধ্যা ০৭ টায় ২১ নং ওয়ার্ড যুবলীগের কর্মী সভা।
কর্মসূচি সফলের লক্ষে নগর যুবলীগের সকল নেতৃবৃন্দসহ থানা ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দদের আহবান জানিয়েছেন নগর যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়ক।
