UsharAlo logo
, |

নতুন সিরিজ ‘সিন্ডিকেটে’ জুটি বাঁধছেন নিশো-ফারিণ

ঊষার আলো
অক্টোবর ২৫, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শিহাব শাহীনের পরিচালনায় ওয়েব সিরিজ ‘সিন্ডিকেটে’ কাজ করতে যাচ্ছেন তারকা অভিনেতা আফরান নিশো। তার সাথে জুটি বাঁধবেন তাসনিয়া ফারিণ। নতুন এই ওয়েব সিরিজে অনেক চমক থাকবে। আপাতত নিশো এবং ফারিণের নাম প্রকাশ করলেন পরিচালক।

শিহাব শাহীন জানান, ‘‘সিন্ডিকেট’ ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজ। গল্পে এবং চরিত্রায়ণে ভিন্নতা রয়েছে। দর্শক যা দেখতে পছন্দ করেন, এতে সেরকম অনেক কিছুই থাকবে।‘সিন্ডিকেট শব্দটাই নেগেটিভ, যার পেছনে রয়েছে দুর্নীতি। দুর্নীতি-ই এই গল্পে উঠে আসবে। এতে দুর্দান্ত শিল্পীরাও কাজ করবেন। জমজমাট একটা সিরিজ নিয়ে আসতে পারবো বলে আশা করছি।’

আগামী ডিসেম্বর থেকে ‘সিন্ডিকেট’ সিরিজটির শুটিং শুরু হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে হবে এর শুটিং।

এর আগে, শিহাব শাহীনের পরিচালনায় ‘মরীচিকা’ ওয়েব সিরিজে খল নায়ক চরিত্রে বাজিমাত করেন আফরান নিশো। দুই বাংলার দর্শকমহলে তার অভিনয়ের প্রশংসা শোনা গেছে। আবারও তিনি এই নতুন সিরিজে কাজ করতে যাচ্ছেন।

(ঊষার আলো-আরএম)