UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

ঊষার আলো
জুন ৩, ২০২১ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিজের ঘরে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে নাটোরের বড়াইগ্রামে। নিহতের নাম শাহানুর বেগম (৩৫)। তিনি উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা-দোকানি রাশেদের স্ত্রী।
২ জুন বুধবার রাতে ৩ সন্তানের জননী এই অন্তঃসত্ত্বা গৃহবধূকে কে বা কারা হাত-পায়ের রগসহ গলা কেটে হত্যা করে রেখে চলে যায়।
ঘটনাস্থলের পাশেই পুরনো ঐতিহ্য মাদারের গান চলছিল, নিহতের ২ সন্তান শাশুড়িসহ পরিবারের সবাই গানের অনুষ্ঠানে থাকায় ১ বছরের শিশু সন্তান নিয়ে ফাঁকা বাড়ির নিজ ঘরেই ঘুমিয়েছিলেন শাহানুর। একা থাকার সুযোগে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গানের অনুষ্ঠান থেকে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে নিহতের ৮ বছরের শিশুকন্যা তার মায়ের রক্তাক্ত মৃতদেহ দেখে চিৎকার করে উঠলে পরিবারের অন্য সদস্যসহ এলাকাবাসীরা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেন।
তবে নিহতের স্বামী কাজের সন্ধানে এলাকার বাইরে ছিলেন বলে জানিয়েছে পরিবারের অন্যান্য সদস্যরা।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ।
পরে ৩ জুন বৃহস্পতিবার সকালে সিআইডি এসে প্রাথমিক আলামত সংগ্রহের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করেছে।

(ঊষার আলো- এম.এইচ)