UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজ ব্যবসায়ী হিলালিকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ

ঊষার আলো
জুলাই ৪, ২০২২ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালির খোঁজ পাওয়া গিয়েছে। তাকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ।সোমবার (৪ জুন) সকালে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ এমডি আক্তারুজ্জামান ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গতকাল রাতে আমরা জানতে পেরেছি নিখোঁজ হিলালি সাভারের হেমায়েতপুর থেকে উদ্ধার হয়েছে। পরে সাভার থানা পুলিশ তাকে তাদের হেফাজতে রাখে।

এ খবর পাওয়ার পর আমাদের থানা পুলিশের একটিম সাভার থানায় গিয়ে হিলালিকে উদ্ধার করে নিয়ে আসে। যেহেতু তার পরিবার আমাদের কাছে নিখোঁজের জিডি করেছিল, সেহেতু আমরা তার পরিবারের কাছে তাকে বুঝিয়ে দিয়েছি।এদিকে আমিন মো. হিলালি উদ্ধার হওয়ার বিষয়ে তার ভাই রফিকুল ইসলাম হিলালি বলেন, গতকাল রাত ১১টার দিকে হেমায়েতপুরের তেঁতুলতলা এলাকায় কে বা কারা আমার ভাইকে ফেলে যায়।

এক আটোরিকশা চালকের ফোন থেকে ফোন করে আমাদের কাছে বিষয়টি জানায় সে। পরে তাকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসে।এর আগে শুক্রবার (১ জুলাই) রাত ৮টার দিকে বাসা থেকে উত্তরা ১৩নং সেক্টরের অফিসের উদ্দেশ্যে বের হয়ে তিনি নিখোঁজ হন।এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, শুক্রবার (১ জুলাই) রাত ৮টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর বাসা থেকে তিনি অফিস যাওয়ার উদ্দেশে রওনা হন। তার অফিস উত্তরা ১৪ নম্বর সেক্টরে। বাসা থেকে বের হওয়ার পর গাড়িচালকের সঙ্গে কথা হয়। প্রায় নয় মিনিট পরই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে হিলালির আর কোনো খোঁজ পায় না তার পরিবার।এদিকে দুদক সূত্রে জানা যায়, ব্যবসায়ী হিলালি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের ৩০৪ কোটি টাকা অর্থ আত্মসাৎ এর দুদকের মামলার অন্যতম আসামি।

ঊষার আলো-এসএ