UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

ঊষার আলো
মে ১৯, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে ১ বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১০) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক সোহাগকে (২৪) আটক করেছে পুলিশ।
১৮ মে মঙ্গলবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত সোহাগ রামগতি পৌরসভার আলেকজেন্ডার এলাকার মজনুর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোহাগ পেশায় অটোরিকশা চালক। সে রামগতি ও সুবর্ণচরের বিভিন্ন স্থানে অটোরিকশাযোগে ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করে। গত ১৭ মে সোমবার বিকেল ৪টার দিকে সুবর্ণচরের বেড়িবাঁধের মাথা থেকে অটোরিকশা নিয়ে নতুন বাজার যাওয়ার পথে চর পানা উল্যাহ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১০) দেখতে পায়। এ সময়ে সোহাগ অটোরিকশাটি দাঁড় করিয়ে শিশুটিকে কৌশলে পার্শ্ববর্তী একটি ব্রিজের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকারে ১ জন পথচারী বিষয়টি দেখে ফেললে সোহাগ অটোরিকশা রেখে দ্রুত পালিয়ে যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ঘটনার দিন রাতে ওই শিশুর বড় ভাই বাদী হয়ে সোহাগকে আসামি করে একটি মামলা দায়ের করে। মঙ্গলবার রাতে আলেকজেন্ডার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে আটক করা হয়েছে। একই দিন শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো করা হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)