UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ন্যাপ প্রধান মোজাফফর আহমেদের জন্মশতবার্ষিকীতে আলোচনা সভা

koushikkln
এপ্রিল ১৪, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী অস্থায়ী মুজবনগর সরকারের উপদেষ্টা, উপমহাদেশের প্রগতিশীল রাজনীতি প্রবক্তা, ধর্ম-কর্ম-গণতন্ত্রের রিশ্চয়তাসহ সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে আজীবন ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সাবেক সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ন্যাপ খুলনা জেলা ও মহানগর শাখার যৌথ সভা বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় শেরে বাংলা রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক টুটুল এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক খান জাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপ জাতীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার রায়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑজেলা সিনিয়র সহ-সভাপতি প্রভাষক ডাঃ তারক চন্দ্র রায়, মহানগর সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এড. মিলন মোহন ম-ল, মহিলা সম্পাদিকা মেরী পারভীন যুথি, সহ-সভাপতি ডাঃ নিরঞ্জন বিশ্বাস, ডাঃ জয়দেব কুমার ম-ল, ডাঃ রবীন্দ্র নাথ ম-ল, ডাঃ মোঃ মিজানুর রহমান, ডাঃ শরীফুল আলম, আশুতোষ রায়, ইন্দ্রানী সানা, মোছাঃ ফাহামিদা তাবায়মুন, নগেন্দ্র নাথ ম-ল, অনিমেশ কুমার ম-ল, সামিউর রহমান, এস এম রাজু আহমেদ, সুরেন্দ্র নাথ রায়, মোঃ সাহেব আলী, মোঃ জিয়াউল ইসলাম, শামীম আহসান, মোঃ সবীচ সরদার, মোঃ গোলাম সরোয়ার, ছাত্রী অহনা রায় প্রমুখ। সভার শুরুতে অধ্যাপক মোজাফফর আহমেদের প্রতিকৃতিতে মালদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাঁর শততম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।