UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র কাবা চত্বরে জুমার খুতবাহ চলাকালে লাঠি হাতে মিম্বারে যাওয়ার চেষ্টায় আটক ১

ঊষার আলো
মে ২২, ২০২১ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পবিত্র কাবা চত্বরে জুমার খুতবাহ চলাকালে লাঠি হাতে ১ জন মিম্বারে উঠার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা ওই লোককে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের সময়ে এ ঘটনা ঘটেছে। খবর আরব নিউজ।
মক্কা নগরীর পুলিশ সূত্র এক টুইট বার্তায় জানিয়েছে, মসজিদুল হারামের মিম্বারের পাশ থেকে অভিযুক্ত ১ জনকে আটক করা হয়েছে। প্রতি শুক্রবার মিম্বারের ওই স্থান থেকে জুমার নামাজের আগে ইমামরা খুতবা প্রদান করে। ঘটনার সময়ে কাবার ইমাম ও খতিব ড. বান্দার বিন বালিলাহ মিম্বারে জুমার খুতবাহ পড়ছিলেন।
পুলিশ সূত্র আরো জানিয়েছে, ওই ব্যক্তি ইহরামের কাপড় পরিহিত ছিল। তাঁর হাতে একটি লাঠিও ছিল। তাৎক্ষণিকভাবে তাঁকে দূরে সরিয়ে নেওয়া হয় এবং আটকের পর তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ১ ব্যক্তি খুবই দ্রুতবেগে মিম্বারে খুতবাহ দেওয়া ইমামের দিকে ছুটে যাচ্ছিলেন। কিন্তু তাৎক্ষণিকভাবে নিরাপত্তাকর্মীরা তাকে ওই স্থান থেকে সরিয়ে নেন।

(ঊষার আলো- এম.এইচ)