UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পরিমণির মামলায় নাসির উদ্দিনসহ আটক ৫

ঊষার আলো
জুন ১৪, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার(১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে বাসা থেকে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে গোয়েন্দা বিভাগ (উত্তর-তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা) ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে, আজ (১৪ জুন) দুপুরে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে নাসির উদ্দীনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী পরীমনি, যার নং-৩৮। আশুলিয়ায় ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন থানায় এমন লিখিত অভিযোগ করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। রবিবার রাতে সাংবাদিকদের কাছে ও ফেসবুক পোস্টে তিনি একই অভিযোগ করেছিলেন। সোমবার ভোরে রূপনগর থানা পুলিশের কাছে তিনি এই অভিযোগটি করেছেন। ঘটনাটি ঘটেছে সাভার থানা এলাকায় সেজন্য রূপনগর থানায় করা লিখিত অভিযোগটি সাভার থানায় এনে মামলায় রূপান্তর করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)