UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছাবাসীর প্রতি ইউএনও’র কৃতজ্ঞতা প্রকাশ

ঊষার আলো
মে ৩০, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা : বুধবার ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেল ঘূর্ণিঝড় ইয়াস (যশ)। যদিও এটি বাংলাদেশের দক্ষিণ উপকূলে অনেক দুর্বল হয়ে আঘাত হানে। ঘূর্ণিঝড় দুর্বল হলেও এর প্রভাব ছিল অনেক শক্তিশালী এবং ভয়াবহ। বাতাসের গতিবেগ কম হলে এর প্রভাবে এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট পানি বেশি বৃদ্ধি পায়। ফলে দুর্বল বেড়িবাঁধ ভেঙ্গে এবং উপচে খুলনা জেলার পাইকগাছা উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে অনেকটাই মানবিক বিপর্যয় দেখা দেয়। মহান আল্লাহর অশেষ কৃপা এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাঁধ মেরামতের মধ্য দিয়ে শনিবার পরিস্থিতি এবং জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়। যদিও পুরোপুরি স্বাভাবিক হতে হয়তো আরো কিছু দিন সময় লাগবে। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ায় পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি শনিবার (৩০ মে) রাতে তার অফিসিয়াল ফেসবুক আইডিতে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন। তিনি সফলভাবে ঘূর্ণিঝড় যশ এর প্রভাব মোবাবেলা করতে পারায় মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন। দুর্যোগ কবলিত মানুষের জন্য ত্রাণ সহায়তা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ইউএনও খালিদ হোসেন বলেন, এলাকায় অবস্থান ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে দিক নির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। পাশে থেকে সহযোগিতা করায় উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, থানার ওসি, এসিল্যান্ড, পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি, স্বাস্থ্যবিভাগ, সকল ইউপি চেয়ারম্যান, সরকারি সকল কর্মকর্তা, পুলিশ, মিডিয়া ও গণমাধ্যম কর্মী, আনসার, গ্রাম পুলিশ, সিপিপি, ইজিপিপি শ্রমিক সহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে যে কোন সংকটময় পরিস্থিতিতে সকলের সহযোগিতা কামনা করেন।

(ঊষার আলো-এমএনএস)