UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার আশ্রয় কেন্দ্রের ক্ষতিগ্রস্থদের মাঝে প্রশাসনের খাবার বিতরণ

ঊষার আলো
মে ২৯, ২০২১ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এ সব ক্ষতিগ্রস্থ এলাকার মানুষ আশ্রয় নেয় নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া এসব মানুষদের গত ৪ দিন যাবত রান্না করে খাবার সরবরাহ করছে উপজেলা প্রশাসন। শনিবার (২৯ মে) বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষদের মাঝে খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।

(ঊষার আলো-এমএনএস)