UsharAlo logo
, |

পাইকগাছার জামায়াত নেতা আজিজুর রহমান আজু ইন্তিকাল

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও জামায়াত কর্মী আজিজুর রহমান আজু (৬৪) বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় স্থানীয় চেচুয়া গ্রামের সাঈদের মিল চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন খুলনা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের নেতা-কর্মী, পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী ও গদাইপুর ইউনিয়নের দায়িত্বশীল নেতা-কর্মীরা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এ দিন মাওলানা আবুল কালাম আজাদ গদাইপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগও করেন।

ঊআ-মোহন চৌধুরী