UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার দুই ইট ভাটাকে ১ লাখ টাকা জরিমানা

koushikkln
এপ্রিল ১৩, ২০২২ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার দুটি ইট ভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক উপজেলার বিভিন্ন ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় লাইসেন্স না থাকায় পুরাইকাটীর ফয়সাল ব্রিক্সকে ৫০ হাজার ও রামনাথপুরের যমুনা ব্রিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।