UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার মৎস্য সমিতি ও চাষীদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ

koushikkln
এপ্রিল ২১, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার সিআইজি মৎস্য সমিতি ও চাষীদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের এনএটিপি-২ এর আওতাধীন ১০ ইউনিয়নের ২০টি সিআইজি সমিতি ও ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬জন চাষীদের মাঝে বিভিন্ন ধরণের খাদ্য উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব খাদ্য উপকরণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার বেনজির আহম্মেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসিত সরকার, মেরিন ফিসারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, সুমন সেন, মৃদুল সরদার ও ১০ ইউনিয়নের লিফগণ।