পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ, অস্বাস্থ্যকর পরিবেশে পরিবহন ও মজুদ এবং লাইসেন্স না থাকায় জেলেসহ ২৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ পৃথক-পৃথকভাবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সব জরিমানা করেন। শনি ও রবিবার উপজেলার কাঠামারী, শামুকপোতা, প্রতাবকাটী, পুটিমারী ও আগড়ঘাটা বাজার এবং শিবসা নদীতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ জেলেসহ ২৪জন চিংড়ি ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদ উল্লাহ, নৌ-পুলিশ কর্মকর্তা বাবুল হাসান, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৃদুল সরদার ও ম্যাকানিক মঞ্জুরুল ইসলাম।
(ঊষার আলো-এমএনএস)
