পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সরকারী রাস্তা কেটে ফসল চাষাবাদ ও বসতবাড়ী করে প্রতিবেশীদের জমির উপর দিয়ে স্থায়ী রাস্তার দাবী করায় দু-পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। স্থানীয় দিপক মন্ডল জানান, উপজেলার গড়ইখালীর হোগলারচক গ্রামের ইউনুস শেখ দীর্ঘদিনের যাতায়াতের পথ কেটে ফসলী জমি বানিয়েছে। ফলে যাতায়তের পথ বন্ধ করে প্রতিবেশি শহিদুল ঢালীদের বাড়ীর উপর দিয়ে ইউনুছ শেখ যাতায়ত করতেন। এক পর্যায়ে তারা শহিদুল ঢালীর বাড়ীর উপর দিয়ে রাস্তার দাবী করায় দুটি পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু ঘটনাস্থল পরিদর্শন করেন।
কওছার ঢালীর ছেলে হাবিবুর রহমান বলেন, ইউনুছ শেখ সরকারী খাস সম্পতির উপর যাতায়তের দীর্ঘ ৭০ বছরের চলাচলের পথটি কেটে সেখানে ফসল ফলাচ্ছে। তারা যাতায়াত করতো আমাদের বাড়ীর উপর দিয়ে। বাড়ীর উপর দিয়ে স্থায়ী পথের দাবী তুলায় তা বন্ধ করায় আমাদের জড়িয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ দিচ্ছে। ইউনুছ শেখ বলেন তাদের যাতায়তের পথ বন্ধ করে দেয়ায় কয়েক বছর অবরুদ্ধ হয়ে পড়েছি।
এ ব্যাপারে বিগত চেয়ারম্যানদের কাছে অভিযোগ করে কোন ফল পায়নি। বর্তমান চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছি। তিনি আশ্বাস দিয়েছেন রাস্তা করে দিবেন। স্থানীয় শামছুর ঢালী, শ্যামল মন্ডল, মতিয়ার রহমান সরদার জানান ইউনুস শেখ কেন সরকারী রাস্তা কেটে যাতায়তের পথ বন্ধ করছে তার বিচার হওয়া উচিৎ। চেয়ারম্যান আব্দুস সালাম কেরু বলেন, সুষ্ঠু পরিবেশ বজায় রেখে বিষয়টি নিরসন করার চেষ্টা করছি। ইউএনও মমতাজ বেগম ঘটনাস্থল পরিদর্শন কালে বলেন, পুর্বের রাস্তাটি বহাল রেখে যাতায়তের ব্যবস্থা করার প্রচেষ্টা চালানো হচ্ছে। বুধবার সার্ভিয়ার পাঠিয়ে জরিপ করা হয়েছে।
