ঊষার আলো ডেস্ক : দি হাঙ্গার প্রজেক্টের আওতাধীন পিস ফ্যাসিলিলেটর গ্রুপ (পিএফজি) খালিশপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে অবকাশ গণগ্রন্থাগার প্রাঙ্গণে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএফজির সমন্বয়কারী মোঃ নিজাম উর রহমান লালু, অতিথি ছিলেন অবকাশ গণগ্রন্থাগারের সভাপতি প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন হাসিব, এপিপি এড. মোসাঃ শাম্মী আক্তার। উপস্থিত ছিলেন সংগঠনের এ্যাম্বাসেডর এড, আনোয়ারা মমতাজ আন্না, জেসমিন সুলতানা শম্পা ও খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খলিলুর রহমান সুমন, শফিকুল ইসলাম অভি, খন্দকার খলিলুর রহমান, মাহবুবুল হক, আসিফ ইকবাল, আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরী, জাহিদুল ইসলাম বাদশা, ইলা রহমান, নজরুল ইসলাম, সাজেদা বেগম শিখা, মশিউর রহমান জসিম, আশরাফ হোসেন, এসএম ফারুকুজ্জামান তনু, ইসমাইল হোসেন, খলিলুর রহমান, শহিদুল ইসলাম, কাজল মুন্সী, মহিউল আজম প্রমুখ।
