UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পেরুতে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু

ঊষার আলো
জুন ১৯, ২০২১ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পেরুতে বাস উল্টে এক হাজার ৩০০ ফুট খাদে পড়ে ২৭ যাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও ১৬ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের খনি থেকে অর্ধশত শ্রমিককে নিয়ে ফেরার পথে এ  দুর্ঘটনাটি সংঘটিত হয়।

এ ব্যাপারে দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, বাসটি পেল্লানকাটা এলাকার একটি খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এক কর্মকর্তা জানান, চালক হয়ত ঘুমিয়ে পড়েছিলেন। সে কারনে এই ভয়াবহ দুর্টনাটি ঘটতে পারে।

(ঊষার আলো-আরএম)