UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

ঊষার আলো
জুন ৩, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : জেলার ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রত্যাশা বৈরাগি (৫) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। সে উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কাথলী এলাকার অনাধী বৈরাগির মেয়ে। নিহত শিশুটির পারিবারিক সূত্রে জানাগেছে, বুধবার (২ জুন) সন্ধ্যায় নিজ বাড়িতে ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুটি।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

(ঊষার আলো-এমএনএস)