UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডেও জয় তুলে নিলেন সেরেনা উইলিয়ামস

ঊষার আলো
জুন ৩, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে জয় পরের রাউন্ড নিশ্চিত করলেন একক টেনিসে সাবেক বিশ্বের প্রথম স্থান অধিকারী সেরেনা উইলিয়ামস। ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার মিহেলা বুজার্নেস্কুর বিরুদ্ধে খেলতে নামেন তিনি।

ম্যাচের প্রথম সেট ৬-৩ গেমের ব্যবধানে এগিয়ে থাকেন সেরেনা। কিন্তু দ্বিতীয় সেটেই প্রত্যাঘাত করেন রোমানিয়ান এ তারকা। সেই সেট ৫-৭ গেমের ব্যবধানে জিতে নেন মিহেলা বুজার্নেস্কু। তবে পরে নিজের সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৃতীয় ও শেষ সেটে ৬-১ গেমের দাপুটে জয় তুলে নেন সেরেনা।

সেরেনা উইলিয়ামস ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে এবার মুখোমুখি হবেন স্বদেশী ড্যানিলে কলিন্সের।

(ঊষার আলো-এফএসপি)