UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বইমেলায় একুশের আলোর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

koushikkln
মার্চ ২১, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বেচ্ছাসেবী সংগঠন একুশের আলো খুলনার উদ্যোগে সোমবার (২১ মার্চ) বিকেলে খুলনার বয়রাস্থ বিভাগীয় গণগ্রন্থগার প্রাঙ্গণে একুশে বই মেলা মঞ্চে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করে। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান নির্বাহী মাহবুবুল হক, প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন গণগ্রন্থগারের উপ-পরিচালক ড. আহসানুল্লাহ, সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ১১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন, বীরমুক্তিযোদ্ধা গাজী লিয়াকত হোসেন, মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা, সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন। পরিচালনায় ছিলেন অবকাশ গণ গ্রন্থাগারের সাঃ সম্পাদক খন্দকার খলিলুর রহমান। স্বেচ্ছায় রক্ত দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন খুলনা মডেল কলেজের এইএসসি ফলপ্রার্থী সাইমুল ইসলাম। অন্যান্যে মধ্যে অংশ নেন আ’লীগ নেতা ইলিয়াস শিকদার, সংগঠনের স্বেচ্ছাসেবক আঃ জলিল পাঠান, সুজন, ইরাক আলী, শিপা, পারভেজ, তামিল, নোমান, হুমায়ুন কবির, আলম, রিয়া, আতিয়া খাতুন প্রমুখ।