UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বটিয়াঘাটায় যুবকের আত্মহত্যা

ঊষার আলো
মে ২৭, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার বটিয়াঘাটায় সুমন্ত রায় (৩৪) নামের মস্তিস্ক বিকৃত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের পশ্চিম হালিয়া গ্রামের চিত্ত রঞ্জন রায়ের পুত্র। ঘটনাটি বুধবার (২৬ মে) দিবাগত মধ্য রাতে ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সুমন্ত রায় দীর্ঘদিন ধরে মস্তিষ্ক বিকৃত হয়ে জীবন-যাপন করছিল। বুধবার (২৬ মে) দিবাগত মধ্যরাতে কাউকে কিছু না বলে ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরদিন সকালে বাড়ির লোকজন ও এলাকাবাসী ছুঁটে এসে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরনের সিদ্ধান্ত নিলে গ্রামের লোকজন, জনপ্রতিনিধি ও এলাকাবাসী থানা পুলিশের কাছে ময়নাতদন্ত না করার জন্য আবেদন জানায়। পরে পুলিশ স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)