UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বটিয়াঘাটায় আওয়ামী লীগ নেতা জামালের মাস্ক বিতরণ

ঊষার আলো
জুন ৩০, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বটিয়াঘাটায় মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে বুধবার (৩০ জুন) বিতরণের উদ্দেশ্যে যুবলীগ নেতৃবৃন্দের কাছে মাস্ক হস্তান্তর করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জহির রায়হান, বিকাশ হালদার, তাপস জোয়ার্দার, আমির মোমেনীন রানা, তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাসার সম্রাট, আবিদ হাসান ফাহিম প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)