UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান সরকার হলো গরিববান্ধব সরকার : সংসদ সদস্য বাবু

koushikkln
এপ্রিল ৩০, ২০২২ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার হলো গরিববান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের অবহেলিত-বঞ্চিত মানুষ প্রাপ্য অধিকার পায়। শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে।

শনিবার (৩০ এপ্রিল) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি’র মাতা রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু’র মাতা মিসেস ফাতেমা খানমের আত্মার মাগফিরাত কামনায় কয়রা মহেশ^রীপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ও ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারীর সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ চত্বরে কুরআন খানি, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।

সাংসদ বাবু আরও বলেন, শেখ হাসিনাই একমাত্র নেত্রী, যিনি গরিব মানুষের কষ্ট বোঝেন। তাই তো তিনি দুঃখী মানুষের কষ্টে চুপ থাকতে পারেন না।

এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কপিল উদ্দিন মাস্টার, খগেন্দ্রনাথ মন্ডল, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডাঃ চয়ন, বাগালী ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।