UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে করোনায় আক্রান্ত ৫২, মৃত্যু ১

ঊষার আলো
জুন ১৫, ২০২১ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় নতুন করে আরো ৫২ জন করোনা সংক্রমিত হয়েছে। একদিনে ১৩৬ জনের নমুনা পরিক্ষায় ৫২ জন করোনা পজেটিভ হয়েছেন। এ সময়ের মধ্যে বাগেরহাট জেলা সদরে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় দ্বিতীয় ঢেউয়ে মোট ১ হাজার ১৭২ জন করোনা সংক্রমিত হয়েছেন। আর মারা গেছেন ৩৫ জন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমাউন কবির মঙ্গলবার দুপুরে জানান, সোমবার একদিনে ১৩৬ জনের নমুনা পরিক্ষার রিপোর্টে জেলায় ৫২ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। আর এ সময়ে জেলা সদরে একজনের মৃত্যু হয়েছে।

(ঊষার আলো-আরএম)