UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে করোনায় আরও আক্রান্ত ৫৭, মৃত্যু ১

ঊষার আলো
জুন ৬, ২০২১ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : মহামারি করোনায় সংক্রমিত হয়ে বাগেরহাটের মোংলায় আরো একজন মারা গেছে। মৃত জুলফিকার আলী (৭৯) মোংলা উপজেলার গোয়ালের মেঠ এলাকার বাসিন্দা। সে খুলনায় চিকিৎসাধিন অবস্থায় শনিবার বিকেলে মারা যায় বলে মোংলা স্বাস্থ্য বিভাগ জানায়। আর গত ২৪ ঘন্টায় জেলায়
নতুন করে আরো ৫৭ জন করোনা পজেটিভ হয়েছেন। এর মধ্যে শুধু মোংলা উপজেলায় ৩৪ জন। বাকী ৪ উপজেলায় ২৩ জন। এ নিয়ে জেলায় রবিবার পর্যন্ত করোনা সংক্রমনে মোট মারা গেছেন ৪৯ জন। আর জেলায় মোট আক্রান্ত হলেন ১ হাজার ৭৮১ জন। এ সময়ের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪০০ জন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমাউন কবির বলেন, জেলায় করোনা সংক্রমনের হার বেড়েই চলছে। গেল ২৪ ঘন্টায় ৯৮ জনের নমুনা পরিক্ষার রিপোর্টে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিযে করোনার দ্বিতীয় ঢেউয়ে বাগেরহাট জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৯২ জন। আর মারা গেছেন ২০ জন। বাগেরহাট সদরের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২ জন করোনা পজেটিভ রোগী ভর্তি আছেন।

(ঊষার আলো-আরএম)