UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় মাদরাসাছাত্র গ্রেফতার

ঊষার আলো
মে ১৯, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় শেখ রাসেল (১৯) নামের এক মাদরাসাছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) তাকে চিতলমারীর বারাশিয়া থেকে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার বাশঁবাড়িয়া কওমী মাদরাসার শিক্ষার্থী ও বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের শেখ বেল্লাল হোসেনের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান জানান, সোমবার (১৭ মে) শেখ রাসেল তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে ছবি পোস্ট করেন।
এ ঘটনায় একইদিন রাতে চিতলমারী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। এ মামলায় মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)