UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বাল্য বিবাহ; দুই নিকাহ রেজিস্ট্রারকে আর্থিক জরিমানা

ঊষার আলো
মে ২৮, ২০২১ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাল্য বিবাহ রেজিস্ট্রি করায় দুইজন নিকাহ রেজিস্ট্রারকে আর্থিক জরিমানা করা হয়েছে। চিতলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুইজনের কাছ থেকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। দন্ডপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার রুহুল আমিনের নিকট থেকে ৩০ হাজার টাকা ও তার সহযোগী মোঃ আলমগীর হোসেনের নিকট থেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী জানান, গত ১৭ মে নিকাহ রেজিষ্টার মোঃ রুহুল আমিন ও তার সহযোগি মাদারীপুরের সুমাইয়া আক্তার নামে এক নাবালিকা মেয়ের সাথে চিতলমারি উপজেলার ঘোলা গ্রামের লাল মিয়ার ছেলে কালিম মুন্সীর বিবাহ রেজিস্ট্রেশন করে। বিষয়টি জানার পর তাদের রেজিস্ট্রী খাতাপত্র যাচাই করে বাল্যবিয়ে দেয়ার সত্যতা পাওয়ায় তাদেরকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলার পরানপুর গ্রামের বিবাহ রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন ও তার সহযোগী মোঃ আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে অনৈতিক অর্থের লোভে পড়ে কৌশলে ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে এ ধরনের বাল্যবিবাহ রেজিস্ট্রেসন করে আসছেন।

(ঊষার আলো-এমএনএস)