UsharAlo logo
, |

বাগেরহাটে র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক ১

ঊষার আলো
জুন ২৫, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর চাপাতলা এলাকা থেকে খুলনা র‌্যাবের সদস্যরা ইয়াবাসহ লিটন সরদার(৪২) নামের একজন মাদক বিক্রেতাকে আটক করেছে। তার নিকট থেকে ৪শ’ পিচ ইয়াবা উদ্ধার এবং, নগদ ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। তাকে বাগেরহাট সদর মডেল থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। মডেল থানা পুলিশ লিটন কে শুক্রবার সকালে আদালতে প্রেরন করেছে। লিটন সরদার মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মুইচ্চামান্ডা গ্রামের বাকা মিয়া সরদারের ছেলে। সে বাগেরহাটের চিতলমারি উপজেলার হেলিপ্যাড এলাকায় থেকে এ মাদক ব্যবসা করে বলে অভিযোগ। খুলনা র‌্যাব -৬ এর মিডিয়া সেল থেকে শুক্রবার সকালে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর চাপাতলা এলাকায় ইয়াবা বেচা-কেনা হচ্ছে এমন গোপন খবর পেয়ে র‌্যাবের স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে জনৈক সবুজ হাওলাদারের বাড়ীর গোডাউনে সামনে থেকে হাতে-নাতে লিটন কে ইয়াবা সহ আটক করা হয়।

(ঊষার আলো-আরএম)