UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু

pial
নভেম্বর ২৭, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা কারাগারে সেলিম ফরাজী (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার গভীর রাতে বাগেরহাট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার দুপুরে হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর পরিবারের কাছে সেলিমের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তিনি বাগেরহাট শহরের হরিণখানা এলাকার মৃত কাসেম ফরাজীর ছেলে। গত ২১ নভেম্বর একটি চুরির মামলায় পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বাগেরহাট জেলা কারাগারের ডেপুটি জেলার তরিকুল ইসলাম শনিবার বিকেলে এ প্রতিবেদক কে বলেন, গত ২১ নভেম্বর চুরির মামলার আসামী হাজতি সেলিম ফরাজী কারাগারে আসেন। তিনি শারীরিক অসুস্থতা নিয়েই কারাগারে ছিলেন। তার শ্বাসকষ্ট থাকায় কারা চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তারশ্বাসকষ্ট বেড়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার ময়না তদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)