খুলনার সরকারি আযম খান কমার্স কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নবীনবরণ ও ‘ক্যারিয়ার রোডম্যাপ-২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসের মুস্তাফিজুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ শাখার সভাপতি শেখ মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আরফীন আজমীহ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসাইন নূর।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. হাবিবুল্লাহ মিসবাহ, খুলনা জেলা সভাপতি গাজী রফিকুল ইসলাম এবং মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ শিবলী।
এ সময় কলেজ শাখার সহসভাপতি শেখ শাহরিয়ার নাফিস, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুশফিকুর রহমান শ্রাবণ, অর্থ ও কল্যাণ সম্পাদক আরিয়ান খান, সদস্য মিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সিকদার, মেহেদী হাসান ও মেহেদী ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের ফুল ও বই দিয়ে বরণ করে নেওয়া হয়।
ঊআ-মোচৌ
