UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাজেটের টাকা আসবে যেভাবে

ঊষার আলো
জুন ৩, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার(৩ জুন) বেলা ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতার মাধ্যমে তিনি প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন।

নতুন বাজেটে মোট ব্যয়ের আকার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এটি মোট জিডিপির ১৭.৪৭ শতাংশ। বাজেটে মোট আয় ধরা হয়েছে তিন লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। ঘাটতি (অনুদানসহ) দুই লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। এটি মোট জিডিপির ৬.এক শতাংশ।

এই অর্থবছরের বাজেট বিগত অর্থবছরের তুলনায় ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি। ২০২০-২০২১ অর্থবছরে বাজেটের আকার ছিল পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। বাজেটের এ অর্থ জোগান দিতে রাজস্ব, অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক উৎস থেকে ঋণের শরণাপন্ন হবে সরকার।

এর মধ্যে, কর খাত থেকে আসবে তিন লাখ ৪৬ হাজার কোটি টাকা। কর ছাড়া প্রাপ্তি হচ্ছে ৪৩ হাজার কোটি টাকা। তবে করের টাকা ২টি খাত থেকে আদায় করা হবে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত কর তিন লাখ ৩০ হাজার কোটি টাকা ও এনবিআরবহির্ভূত কর ১৬ হাজার কোটি টাকা। এছাড়া আগামী বছর বৈদেশিক অনুদান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৪৯০ কোটি টাকা।

এবারও করোনাভাইরাস মহামারীর সঙ্কটে টিকে থাকার পাশাপাশি অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে অর্থমন্ত্রী মুস্তফা কামালকে বাজেট দিতে হয়েছে । এবারের বাজেটের শিরোনাম ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’।

(ঊষার আলো-আরএম)