ঊষার আলো রিপোট : জাতীয় সংসদে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আগামী ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে কিছু কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় এসব পণ্যের দাম বাড়বে। যে সব জিনিসের দাম বাড়ছে তা হচ্ছে, বিড়ি-সিগারেট, জর্দা, তামাক, লুব্রিকেটিং ওয়েল, খনিজ তেল, গাড়ি, বিমানের কাঁচ, মোবাইল ফোন, বাদাম, সাবান। আজ(বৃহস্পতিবার) বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ছয় লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা
