ঊষার আলো রিপোর্ট : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির(এনএলডি) নিবন্ধন বাতিল করতে যাচ্ছে সামরিক জান্তার নিয়োগকৃত নির্বাচন কমিশন। শুক্রবার মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে কমিশনের বৈঠক হয়েছিল। বৈঠকে এনএলডির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়। গত বছর মিয়ানমারে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে এমন অভিযোগ করে আসছিল সেনাবাহিনী। কিন্তু ওই সময় ক্ষমতাসীন এনএলডি ও নির্বাচন কমিশন এ অভিযোগ অস্বীকার করেছে। গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা দখল করেন সেনাবাহিনী।
শুক্রবার সামরিক জান্তা সমর্থিত ইউনিয়ান ইলেকশন কমিশনের চেয়ারম্যান থেইন সোয়ে জানান, ‘নির্বাচনে এনএলডি যে কারচুপি করেছিল তা ছিল অবৈধ। সেজন্য আমাদেরকে এ দলটির নিবন্ধন বাতিল করতে হবে। যারা এ কাজটি করেছিল তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করা হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
(ঊষার আলো-আরএম)
