পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় এবারও আরো একটি বাল্যবিবাহ বন্ধ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
জানাগেছে, বুধবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের আব্দুস সাত্তার গাজীর স্কুল পড়–য়া মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বিয়ে বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
ইউএনও’র নির্দেশে ওই দিন ঘটনাস্থলে যান উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন ও ওয়ার্ড লিডার আব্দুর রহমান। আনসার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মেয়ের অভিভাবকদের নিকট থেকে মুচলিকা নেন।
