UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাসন্তী পূজা পরিদর্শনে জেলা আ.লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত

koushikkln
এপ্রিল ৯, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাসন্তী পূজা উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী শনিবার (০৯ এপ্রিল) বিকাল পাঁচটায় ডুমুরযি়া উপজলোর পশ্চিম বিলপাবলা সরকারি প্রাইমারি স্কুল মাঠে এবং  সন্ধ্যা সাতটায় বটিয়াঘাটা উপজলোর বয়ারভাঙ্গা পূজামণ্ডপে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি  বলেন, র্ধম যার যার উৎসব সবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশেরে প্রত্যকে সম্প্রদায়ের মানুষ নিজ নিজ র্ধম এবং উৎসব স্বাধীনভাবে উদযাপন করছে। বাংলাদশে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে এবং তাদের উৎসব যথাযথভাবে উদযাপন করে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের  উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম , খুলনা জেলা পরিষদের সদস্য ও জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর  রহমান বাবু, জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র সরকার, সাবেক চেয়ারম্যান বিরাজ মন্ডল, রেজাউল করিম রেজা , সাইফুল ইসলাম সাইফ, খায়রুল বাশার ,মোঃ হরিন সিকদার, জয়ব্রত বাছাড়, উত্তম মন্ডল গৌতম মন্ডল প্রমুখ।