UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বিএসএমএমইউ’র প্রিজন সেল রিসোর্টে পরিণত হয়েছে

ঊষার আলো
জুন ২৯, ২০২২ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিএসএমএমইউ’র প্রিজন সেল কক্সবাজারের রিসোর্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।বুধবার (২৯ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের আবেদনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

খুরশিদ আলম খান বলেন, ভিআইপি বন্দিরা কারাগারে গেলেই অসুস্থ হয়ে পড়েন। তারা চিকিৎসার জন্য বিএসএমএমইউ’র প্রিজন সেলে আসেন। অবস্থা এমন দাঁড়িয়েছে, যেন প্রিজন সেল রিসোর্টে পরিণত হয়েছে। এই চর্চা বন্ধ করতেই হবে।এর আগে, গতকাল (২৮ জুন) ডেসটিনির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় নিম্ন আদালতে ৪ বছরের সাজাপ্রাপ্ত কারাগারে থাকা সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনে আবেদন করা হয়।

ঊষার আলো-এসএ