UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব বাবা দিবসে সকল বাবাদের মুশফিকের শুভেচ্ছা

ঊষার আলো
জুন ২০, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ রবিবার (২০ জুন) বিশ্ব বাবা দিবস। বিশ্বের অনেক দেশে আজ পালিত হচ্ছে দিবসটি। এ দিনটিতে বাবাদের বিভিন্ন ভাবে শুভেচ্ছা জানানো কিংবা স্মরণ করা হয়।

ক্রীড়াঙ্গনের অনেক তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বাবাদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করছেন। আমাদের জাতীয় ক্রিকেট উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ফেসবুকে বাবার সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মিরপুর, গ্যাবা অথবা লর্ডস, আমার সুপারহিরো বাবা সব সময়ই আমাকে ও বাংলাদেশ দলকে সমর্থন করতে উপস্থিত ছিল। তার দোয়া সব সময় আমাকে দেশের হয়ে ভালো করতে অনুপ্রাণিত করেছে। বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি। বিশ্বের সকল বাবাদেরকে আজ বাবা দিবসের শুভেচ্ছা।’

(ঊষার আলো-এফএসপি)