UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পরে পুত্র-কন্যা সন্তানের মা বনে যান মাহি

ঊষার আলো
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে বিয়ে করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি । রাকিব সরকারের স্ত্রী ও সন্তান রয়েছে। সেই স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

অপরদিকে মাহিরও এটি ২য় বিয়ে। দ্বিতীয় বিয়ে করেই ফুটফুটে ২ সন্তানের মা বনে যান মাহি। ছেলেটির নাম সোয়াইব এবং মেয়েটির নাম সাইয়ারা। এই সন্তানদের বাবা রাজনীতিক ও গাড়ী ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব।

২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এ বছরের ২৪ মে তাদের ৫ম বিবাহ বার্ষিকীর আগমুহূর্তে মাহি জানান, একসাথে আর থাকছেন না তারা। আর প্রথম স্বামী অপুও বলেন, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে।

রবিববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ফেসবুকে নিজের বিয়ের ছবি প্রকাশ করেছেন মাহি। সেখানে দেখা গেছে বিয়ের মঞ্চে বর কামরুজ্জামান সরকার রাকিবের পাশে বসে আছে কনে মাহি। নায়িকা মাহির কাছ থেকে কাবিননামায় স্বাক্ষর নেয়া হচ্ছে। বিয়ের বিশেষ মুহূর্তের ছবিটি প্রকাশ করে মাহি লিখেছেন, সোমবার ১২টা ৫ মিনিটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)