UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ঈদ পুনর্মিলনী

koushikkln
মে ৬, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি : বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা শুক্রবার (০৬ মে) বিকালে ফেডারেশনের গাফফাড়ফুড মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান।মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, কাগজী ইব্রাহিম, আমির মুন্সি, সাংবাদিক মিহির রজ্ঞন বিশ^াস, সোনালী জুট মিল শ্রমিক নেতা সেকেন্দার আলী, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা কেসমত আলী, আলাউদ্দিন, জাহাঙ্গির প্রমুখ।

সভায় শ্রমিক নেতারা বেসরকারী জুট মিল শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষে আগামি ১৩ মে শুক্রবার ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্তরে শ্রমিক জনসভা কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া জনসভা থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান শ্রমিক নেতারা ।