ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৩২ হাজার ৭৪০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পরিচালিত এসব অভিযানে সীমান্ত দিয়ে আনা অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ৮ লাখ ৩২ হাজার ৭৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ঊষার আলো-এসএ
