UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, ঢাকায় গ্রেপ্তার ৩

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ২৬, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের অভিযানে নারী ও শিশু অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাকিব হাসান (২২), মো. এমদাদুল হক সরদার (৪৫) এবং মোছা. শারমিন আক্তার ওরফে ময়না (৩৮)। কেএমপি সূত্রে জানা যায়, গতকাল ঢাকা মহানগরীর কদমতলী থানাধীন গ্যাসের গলি সংলগ্ন পাটেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঊষার আলো-এসএ