ঊষার আলো ডেস্ক : করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে ভারতের সাথে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ৮ দিন বাড়িয়েছে বাংলাদেশ। ফলে সীমান্ত বন্ধ থাকবে আগামী ৩১ মে পর্যন্ত। এ বিষয়ে শুক্রবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, ভারতের পরিস্থিতি আমরা পর্যব্ক্ষেণ করছি। সীমান্ত বন্ধের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এরমধ্যেই আবার পর্যালোচনা বৈঠকে বসবো।
এখনও পর্যন্ত ছয়টি বন্দর দিয়ে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি প্রবেশ করেছেন বলে জানান তিনি। এছাড়া বর্তমানে প্রতিদিন গড়ে ২৫০ জনের মতো বাংলাদেশী ফিরছেন দেশে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে করোনা সংক্রমণ মোকাবেলার জন্য বাংলাদেশ ভারতীয় সীমান্ত বন্ধ রেখেছে।
(ঊষার আলো-এমএনএস)
