UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ভারতের হিন্দি গানে দীঘি

ঊষার আলো
আগস্ট ৩০, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চিত্রনায়িকা দীঘিকে এবার হিন্দি গানের মডেল হিসেবে দেখা যাবে। ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি-সিরিজের ব্যানারে একটি মিউজিক ভিডিওতে তাকে দেখা যাবে।

‘হোঁটো পে নাম তেরা’ শিরোনামে গানটির কথা লিখেন সুদীপ কুমার দীপ। আর গানটি গেয়েছেন ন্যানসি ও প্রেম। এর ভিডিও নির্মিত হয় মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। ভিডিও নির্মাণ করেন ইভান মনোয়ার।

ভিডিওটি নিয়ে উচ্ছ্বসিত দীঘি। গান প্রসঙ্গে তিনি জানান, ‘হিন্দি গানের মডেল হওয়া আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। গানটিও বেশ দারুণ হয়েছে। ন্যানসি আপা আমার প্রিয় শিল্পী, তার প্রথম হিন্দি গানে মডেল হতে পেরে আমি খুব আনন্দিত।’

গত ২৭ আগস্ট এই মিউজিক ভিডিওর চিত্রায়ণ শুরু হয়। হিন্দির পাশাপাশি গানটি বাংলা ভাষায়ও মুক্তি পাবে। শুটিং ও সম্পাদনা শেষে চলতি বছরই গানটি প্রকাশ পাবে বলে জানা যায়।

(ঊষার আলো-এফএসপি)