UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রিপরিষদ সচিব খুলনা আসছেন

pial
সেপ্টেম্বর ২০, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

তথ্যবিবরণী : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম দুই দিনের সফরে আগামী ২২ সেপ্টেম্বর খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী তিনি ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে কর্মসম্পাদন ব্যবস্থাপনা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক আলোচনা সভায় যোগদান করবেন।

মন্ত্রিপরিষদ সচিব ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

তিনি বিকেলে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

(ঊষার আলো-এফএসপি)