সংসদ নেতা ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন। শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেন।
সরকারি সূত্রে জানা যায়, সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের পর প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। এ সময় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়ভাবে কাজ করবে। পাশাপাশি জাতীয় ঐক্য ও অর্থনৈতিক অগ্রগতিকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
শপথ ও স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
ঊআ-মোচৌ
