UsharAlo logo
, |

মা’কে হারিয়ে ভেঙ্গে পড়লেন অভিনেত্রী কৌশানী

ঊষার আলো
অক্টোবর ৩০, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জির মা আর নেই। শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগতরাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৌশানীর মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০।

জানা গেছে, দীর্ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানীর মা। এরপর ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে। ২৩ অক্টোবর কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন কৌশানী। ওই অভিনেত্রীর পাশে আছেন তার প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্ত।