UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে জমি বিবাদের সংঘর্ষে নিহত ১, আহত ৯

ঊষার আলো
মে ২২, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : আধিপত্য বিস্তার ও গ্রাম্য কোন্দলে আলোচিত বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের
সংঘর্ষে রবিউল মোল্লা (২৫) নামের একজন খুন হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়। নিহত রবিউল মোল্লা উপজেলার ভান্ডারখোলা গ্রামের রতু মোল্লার ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার ভান্ডারখোলা গ্রামের রতু মোল্লা গং’র সাথে একই এলাকার ইরাজ মোল্লা গং’র জমি নিয়ে পুর্ব-বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বিকালে দু’পক্ষের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ৯ জন আহত হয়। আহতদেরকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী গোলাম কবীর জানান, তিনিসহ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আছে, বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। আর নিহত রবিউল মোল্লার লাশের ময়না তদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হবে। এরপর মামলা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এখনও কাউকে আটক করে নাই বলে জানা গেছে।

(ঊষার আলো-আরএম)