ঊষার আলো রিপোর্ট : ম্যারাডোনাকে হত্যার অভিযোগে তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকসহ ৭ চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বছরের ২৫ নভেম্বর ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬০ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল । কিন্তু তার মৃত্যুরহস্য নিয়ে এখনও আলোচনা চলছে।
তার মেয়েরা ম্যারাডোনার মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তোলেন। এরপর তদন্তে ম্যারাডোনার মৃত্যুর পেছনে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পেয়েছেন বলে এই মাসের শুরুর দিকেই জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।
এ কারণেই ম্যারাডোনাকে ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগে সাত চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই চিকিৎসকদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে। আগামী ৩১ মে থেকে ওই সাত চিকিৎসকের শুনানি শুরু হবে।
(ঊষার আলো-আরএম)
